
জমানো টাকা হারানো সেই কৃষককে ২ লাখ টাকা দিলেন প্রবাসীরা
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮

কক্সবাজারের চকরিয়ায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পিকআপ। ছবি: সময় সংবাদ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপটি চকরিয়া থেকে টেকনাফের রোহিঙ্গা শিবিরের উদ্দেশে সবজি নিয়ে যাচ্ছিল। পথে চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আবদুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন। তবে নিহতদের মধ্যে কে চালক আর কে সহকারী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া বলেন, ‘বেপরোয়া গতিতে চলা যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে।’