
সেতুর কাজ ফেলে উধাও ঠিকাদার, ভোগান্তি বাড়ছে সাঁকোয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৫:২২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ৪ নভেম্বর।
রোববার (১১ অক্টোবর) ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেয়ার জন্য দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় তারিখ পিছিয়ে আজকের দিন ঠিক করা হয়।
এ মামলায় পুলিশ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ২৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৮ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তবে এই মামলার প্রধান আসামি ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানসহ বাকি ১৮ জন পলাতক রয়েছেন।
২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরা এলাকায় মীর মুগ্ধসহ ১১ জনকে গুলি করে হত্যা করার অভিযোগ করে প্রসিকিউশন।
এদিকে, জুলাই আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করতে অনলাইন মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলেন সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে একথা বলেছেন বিটিআরসির উপ-পরিচালক মাহদী আহমদ। বিটিআরসি কর্মকর্তার সাক্ষ্য শেষে সোমবার (১২ অক্টোবর) জেরার জন্য দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।