
খুলনায় মোটরসাইকেলে এসে মুদি দোকানিকে গুলি
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ২৩:৩৭

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জে বগি লাইনচ্যুতের ঘটনায় পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ছবি: সময় সংবাদ
রংপুরের বদরগঞ্জে দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বদরগঞ্জ রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
এ দিকে এ ঘটনায় চালক ও গার্ডকে মারধরের অভিযোগ উঠেছে যাত্রীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনটি বদরগঞ্জ স্টেশনের কাছে পৌঁছালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে রেল যোগাযোগ ব্যাহত হয়। পরে যাত্রীরা ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন। তবে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
ট্রেনের যাত্রী ওবায়দুল হক ও মাজেদ আলী বলেন, ‘আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকেই ট্রেনে ত্রুটি দেখা দেয় এবং অস্বাভাবিক শব্দ হচ্ছিল। পরে বদরগঞ্জ স্টেশনের কাছে চার নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।’
এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। তবে দুর্ঘটনার পর ক্ষুব্ধ কয়েকজন যাত্রী ট্রেনের চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুল হককে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালক ট্রেন থেকে নেমে যান।
এ বিষয়ে বদরগঞ্জ স্টেশনমাস্টার ইমরুল কায়েস বলেন, ‘রেললাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।’