
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৮:১৮

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সম্মেলনে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করবেন।
রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক বা কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্ট মিটিং (সিএইচওজিএম) সদস্যদেশগুলোর সরকারপ্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। দুই বছর পরপর আয়োজিত এ সম্মেলনে সদস্যদেশগুলোর অভিন্ন স্বার্থ, আন্তর্জাতিক চ্যালেঞ্জ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে। সম্মেলনের প্রতিপাদ্য ‘Accelerating Partnerships and Investment for a Prosperous Commonwealth’। এর মূল লক্ষ্য সমৃদ্ধ কমনওয়েলথ গড়তে অংশীদারিত্ব ও বিনিয়োগ ত্বরান্বিত করা।
কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশের নেতাদের পাশাপাশি সম্মেলনে মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। জলবায়ু সহনশীলতা, বাণিজ্য, উদ্ভাবন, সমতা ও টেকসই উন্নয়ন এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে।