
আবারও রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার অপচেষ্টা হচ্ছে: রিজভী
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৩:৪২

বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে কার্যালয়ে হট্টগোল ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি: সময় সংবাদ
কার্যালয়ে হট্টগোল ও গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) এ বিষয়ে প্রকৃত ঘটনা তুলে ধরতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এক বিবৃতি এ দাবি করেন।
বিবৃতিতে মহানগর জামায়াত জানায়, বুধবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। এ সময় কিছু যুবক সভাস্থলে প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করেন। পরে চিৎকার-চেঁচামেচি করে চলে যাওয়ার সময় তারা একটি গাড়ি ভাঙচুর করেন।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, এর পেছনে কারা জড়িত এবং কেন তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন, তা বিস্তারিত জানার পর গণমাধ্যমকে পুনরায় অবহিত করা হবে।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর গাংচর এলাকার ফারুকী হাউসের সামনে কুমিল্লায় মহানগর কমিটির পদ নিয়ে জামায়াতে ইসলামীর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে মহানগর জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে কেউ আহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গাড়ি ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জামায়াতের মহানগর কমিটির সেক্রেটারি পদ নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।