
তিস্তা প্রকল্পে আগ্রহী নেদারল্যান্ডস
প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২১:৩

টাঙ্গাইলে গৃহবধূকে নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার মাদ্রাসাশিক্ষক। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে এক গৃহবধূকে নির্যাতন এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে খাইরুল ইসলাম (৩৩) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। গ্রেফতার খাইরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ইনাম আলীর ছেলে।
জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর মেয়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। সেই সুবাদে তিনি ওই ছাত্রীকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াতেন। ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট বিকেলে খাইরুল ইসলাম ওই বাড়িতে যান। এ সময় মেয়েটি বাইরে খেলতে গেলে গৃহবধূকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন চালান এবং কৌশলে কিছু আপত্তিকর ছবি ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে অভিযান চালিয়ে খাইরুল ইসলামকে গ্রেফতার করে র্যাব। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।