
টুপটুপ রিসোর্টের ওয়াশরুমে জড়াজড়ি অবস্থায় ৪ জনের মরদেহ, বিছানায় পাঁচ
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২০:৩

গণমাধ্যমকর্মী, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্য সচিব সৈয়দ জুবায়ের বাবু।
একটি দায়িত্বশীল, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমশিল্প গড়ে তুলতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণমাধ্যমকর্মী, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্য সচিব সৈয়দ জুবায়ের বাবু।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনসের এক আয়োজনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদের এলডি হলে শুক্রবার (১৬ অক্টোবর) শুরু হয় ২ দিনব্যাপী বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬। ফিউচার বাংলাদেশ আয়োজিত এ সম্মেলনই জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত প্রথম মডেল ইউএন।
আজ শনিবার (১৭ অক্টোবর) সম্মেলনে বক্তব্য দেন জুবায়ের বাবু। তিনি বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। গণতন্ত্রের জন্য স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী গণমাধ্যম ছাড়া গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। আর গণতন্ত্র ছাড়া একটি দেশ সঠিকভাবে পরিচালিত হতে পারে না।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসন বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজের ব্যাপক ক্ষতি করেছে। একই সঙ্গে দেশের সংস্কৃতি ও গণমাধ্যমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি গণমাধ্যমশিল্পকে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, ভবিষ্যতের গণমাধ্যমশিল্পের জন্য তরুণদের এখন থেকেই প্রস্তুত করতে হবে। তাদের মধ্যে সততা, দক্ষতা ও দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। কারণ, আগামী দিনের বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করবে তরুণদের চিন্তাভাবনা, পরিশ্রম ও নেতৃত্বের ওপর।
স্বাধীন গণমাধ্যম কমিশনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এই কমিশনের দায়িত্ব হবে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবার সমান অধিকার রক্ষা করা। প্রকাশক ও পাঠক, সম্প্রচারকারী প্রতিষ্ঠান এবং দর্শক-শ্রোতাসহ সংশ্লিষ্ট সবার মতপ্রকাশের ন্যায্য সুযোগ ও সমান সুরক্ষা নিশ্চিত করতে হবে।
এ জন্য সরকারকে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, আজকের সঠিক সিদ্ধান্ত আগামী দিনে একটি শক্তিশালী গণমাধ্যমশিল্প এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করবে।
তরুণ অংশগ্রহণকারীদের উদ্দেশে জুবায়ের বাবু বলেন, তরুণেরাই দেশের ভবিষ্যৎ। তাদের কঠোর পরিশ্রম, দায়িত্বশীল নেতৃত্ব ও দেশ গঠনে সক্রিয় ভূমিকা বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নেবে। অনুষ্ঠানে মেধাবী ও উদ্যমী তরুণদের অংশগ্রহণ দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষে তিনি আয়োজক ও অংশগ্রহণকারীদের সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।