
প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর
প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৭:২৮

রূপগঞ্জের তারাব গ্রাম রক্ষায় মানববন্ধনে এলাকাবাসী। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শিল্প কারখানার নির্গত বর্জ্য ও দূষিত রঙিন পানি শীতলক্ষ্যায় সরাসরি ফেলার প্রতিবাদে এবং আশপাশের পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) তারাবো পৌরসভার নোয়াপাড়া, হাটিপাড়া, সুলতানবাগ, তারাবো, বিশ্বরোড এলাকাবাসী ঢাকা-তারাবো সড়কের শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর পূর্ব পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনপূর্বক তারাবো এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তারাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক প্রধান।
সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মুজিবর রহমান ভুঁইয়া, তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ মুন্সী, তারাবো পৌরসভার সাবেক কমিশনার আবু তাহের, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ইসমাইল হোসেন, বিএনপি নেতা ইয়ার হোসেন ভুঁইয়া, সুরুজ প্রধান ও নুরুল আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকায় স্থাপিত কারখানাগুলো দীর্ঘদিন ধরে তাদের নির্গত বর্জ্য ও দূষিত গরম রঙিন পানি লোকালয়সহ সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলছে। জনবসতিসহ আশপাশের খোলা জায়গায় প্রতিনিয়ত বর্জ্য ফেলে জলাবদ্ধতার সৃষ্টি করছে। অবৈধভাবে দখলে নেওয়া শীতলক্ষ্যা নদীর তীর, রাস্তা ও সরকারি জমি ছেড়ে দিতে হবে। তাদের যানবাহনের নির্গত কালো ধোঁয়া ও গাড়ির হর্ণের উচ্চ শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। জনবসতি এলাকার ওপর দিয়ে অধিক মাত্রায় ঝুঁকিপূর্ণ ৩৩কেভি হাই-ভোল্টেজ বিদ্যুতের লাইন স্থাপন করার পাঁয়তারা করা হচ্ছে। হাই-ভোল্টেজের বিদ্যুতের লাইন আধুনিক প্রযুক্তিতে মাটির নিচ দিয়ে নিতে হবে। অবিলম্বে এলাকাবাসীর এসব দাবি মেনে নিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারাবো বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।