
নভেম্বরেও কমবে না ডেঙ্গুর প্রকোপ, ভয়াবহ ঝুঁকিতে ঢাকার বাইরের জেলাগুলো
প্রতিবেদক, পাবনা
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৯:১১

গ্রেফতার আসামি। ছবি: সংগৃহীত
পাবনায় পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তমসের মোল্লা ও রাশিদ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পাবনা সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাঁড়ুড়া ডাঙ্গি এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি তল্লাশি করে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড তাজা গুলি এবং অবৈধ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় তমসের মোল্লাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে একই উপজেলার চক ছাতিয়ানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাশিদ নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।