
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে ঢাকায় বিমরাডের কর্মশালা
প্রতিবেদক, রাঙ্গামাটি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৯:২৪

সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য অবোরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ছবি: সময় সংবাদ
প্রশাসনের আশ্বাসে দিঘীনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধ কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা।
এর আগে বেলা আড়াইটার দিকে বিশেষ স্কর্টে সাজেক ও খাগড়াছড়ি উভয়দিকে থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়ি গঙ্গারাম উজোবাজার আসলে অবরোধের মুখে আটকা পড়ে। এতে সড়কের দুই পাশে দুই শতাধিক গাড়ি আটকা পড়েছিল।
পরে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’র আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, প্রশাসনের কাছে আমাদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছি। তার মধ্যে রযেছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক এলাকা থেকে জেএসএসের সন্ত্রাসীদের সরিয়ে দিতে হবে, ভবিষ্যতে তারা যেন কাউকেই প্রাণনাশের হুমকি দিতে না পারে তার নিশ্চয়তা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, আমরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে অবরোধ স্থগিত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের দাবি পুরণ না হলে অবরোধের পাশাপাশি কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
অন্যদিকে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, আন্দোলনকারীদের সাথে আলোচনার পর আমাদের আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, বর্তমানে কোনো কর্মসূচি নেই। বেলা আড়াইটায় যারা সাজেক ছেড়ে গেছেন তারা নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন। অপর দিকে খাগড়াছড়ি থেকে নতুন করে আরও প্রায় ১ হাজার পর্যটক সাজেক এসে পৌঁছেছেন।
প্রসঙ্গত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এর নামে একদল সন্ত্রাসী সাজেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে। এমন অভিযোগে স্থানীয়দের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন দিঘীনালা সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য অবোরোধ কর্মসূচি ঘোষণা করে।