
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২০:৫৪

সৌদি আরবের রিয়াদের পর দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান। ছবি সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনায় রিয়াদের পর এবার দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। বিজ্ঞপ্তিতে এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছিল বিমান। সোমবার দেয়া ওই ঘোষণায় দাম্মামগামী ফ্লাইট স্থগিতের কথা ছিল না।
গত কয়েক দিনে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে একের পর এক হামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে গত শনিবার। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন। আহত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। এরপর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল হতে থাকে।