
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে ঢাকায় বিমরাডের কর্মশালা
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৯:২৭

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানা গেছে।
রোববার (১১ অক্টোবর) নিহত বাংলাদেশিদের পরিচয় জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
নিহতরা হলেন— বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. সাহেদ আহমেদ। তিনি সৌদিতে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম। নিহত অপরজন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি। তিনি ওমরাহযাত্রী ছিলেন। তাঁর বাবার নাম মোহাম্মদ উল্লাহ।
এদিকে বিমানবন্দরটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এর আগে শনিবার বেলা আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষমাণ ছিলেন।