
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
প্রতিবেদক, নাটোর
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১৩:৫৫

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ছবি: সংগৃহীত
প্রতারকের খপ্পরে পড়ে নাটোর রেলস্টেশনে ল্যাপটপ, ক্যামেরাসহ ব্যাগ হারিয়েছেন ক্রিল ল্যান্ডার উইবার নামে এক জার্মান পর্যটক। পরে বিষয়টি পুলিশকে জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে নাটোর সদর থানা পুলিশ।
জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) বিকেলের দিকে ইউক্রেনীয় বংশোদ্ভূত ক্রিল ল্যান্ডার বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সেখান থেকে ট্রেনে সান্তাহার যান। এরপর দর্শনা স্টেশন হয়ে ভারত যাওয়ার উদ্দেশ্যে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন তিনি।
নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুমে অবস্থানের সময় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে ক্রিল ল্যান্ডারের ব্যাগ, ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
সবকিছু হারিয়ে রেলস্টেশনে কান্নায় ভেঙে পড়েন ওই জার্মান পর্যটক। পরে রেলওয়ের কর্মচারীদের পরামর্শে রাতে নাটোর সদর থানা পুলিশের কাছে যান তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, ঘটনাস্থলটি তাদের থানার অধীনে না হলেও বিদেশি পর্যটকের বিষয়টি বিবেচনায় নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।