
বিথীকে হত্যার পর সীমান্তে আত্মগোপনে ছিলেন মজনু: পিবিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৩:৪৪

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না, এটিই সরকারের অবস্থান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শাহে আলম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে এবং সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিন্দুমাত্র কোনো কলঙ্ক নিতে সরকার রাজি না। উৎসবমুখর, নিরপেক্ষ নির্বাচন করতে ইসিকে প্রয়োজনীয় সব সহায়তা করা হবে।
তিনি বলেন, এই অর্থবছরে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্তে বহাল আছে সরকার। নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে, আরও কোনো তারিখ বের করার সুযোগ থাকলে সেটি বের করে সমস্ত নির্বাচন যেন জুনের মধ্যে শেষ করে। নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট রাখা হয়েছে। এর মধ্যে নির্বাচন করতে না পারলে বাজেট রয়ে যাবে, পরের অর্থবছরে চলে যাবে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জুনের মধ্যে নির্বাচন করতে পারবেন কি পারবেন না সে জবাব নির্বাচন কমিশন দিতে পারবে। জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে বিনয়ের সাথে অনুরোধ করেছি।
আগামী ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশ থেকে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম জানান, আইন দ্বারা প্রতিষ্ঠিত বিধিবদ্ধ প্রতিষ্ঠান গ্রাম পুলিশ। আইনগতভাবে তাদের ক্ষমতা, বেতন, সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়ে প্রস্তাবনা চাওয়া হয়েছে। সমাবেশেও তাদের চাওয়া পাওয়া জানতে চাওয়া হবে এবং সেগুলো এড্রেস করার বিষয়টি দেখা হবে।