
বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা
প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে পাওয়া টাকার গণণা চলছে। ছবি: সময় সংবাদ
সরকারি ছুটির পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খোলা হয়েছে। এখন চলছে গণনার কাজ।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দানবাক্সের টাকা গণনা শুরু হয়। এবার দুর্গাপূজার টানা ছুটি ও সরকারি ছুটিতে মাজারে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছে। এতে দানবাক্সে জমা হওয়া অর্থ অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থ দফায় মাজারের দানবাক্স খুলে গণনা করা হয়। তখন পাওয়া যায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। পাশাপাশি পাওয়া যায় দেশি-বিদেশি মুদ্রা ও সোনা-রূপার অলঙ্কার।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিদিন দানবাক্সের টাকা গণনার সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত কমিটি।
সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজের জন্য সোনালী ব্যাংকের হিসাবে জমা রাখা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যয় করা হবে মাজারের দৈনন্দিন পরিচালনা ও কর্মচারীদের বেতন-ভাতায়। উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাব পরিচালিত হবে জেলা প্রশাসক ও মাজারের মোতোয়াল্লির যৌথ স্বাক্ষরে।
এ ছাড়া টাকা গণনা ও হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একজন ম্যানেজার, একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।