
বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৯:৩২

বগুড়ার আদমদীঘিতে তৃতীয় লিঙ্গের বসতিতে দেয়া আগুন জ্বলছে। ছবি: সংগৃহীত
বগুড়ায় মাদক কারবার ও অনৈতিক কাজের অভিযোগ তুলে মাইকে ঘোষণা দিয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বসতিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পল্লীর অন্তত সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুড়ে গেছে বিভিন্ন মালামাল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলার আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ওই পল্লীতে মাদক কারবার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে বুধবার থেকেই মাইকে ঘোষণা দেয়া হচ্ছিল। বৃহস্পতিবার সকাল থেকে এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ডহরপুর, ডালম্বা ও পাইকপাড়া গ্রামের শত শত মানুষ সেখানে জড়ো হয়ে পল্লীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এতে পল্লীর অন্তত সাতটি টিনের আধাপাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়িতে থাকা আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। ভুক্তভোগীদের দাবি, আগের দিন থেকেই হামলা ও অগ্নিসংযোগের হুমকি দেয়া হলেও তা ঠেকাতে প্রশাসন থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার বাড়িগুলোতে তৃতীয় লিঙ্গের ২৫ জন সদস্য বসবাস করেন। ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানা গেছে।