
বর্জ্য অপসারণে চাঁদা দাবি, গুলশান সোসাইটি অফিসে বসল পুলিশি পাহারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৩:৩

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ যে আচরণ করছে, তারা বাংলাদেশে সহিংসতাকে উসকে দেবার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ যে আচরণ করছে তাতে তাদের সঙ্গে রিকনসিলেশনের প্রশ্নই আসে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ যে আচরণ করছে, তারা বাংলাদেশে সহিংসতাকে উসকে দেবার চেষ্টা করছে। তাই তাদের সঙ্গে রিকনসিলেশনের প্রশ্নই আসে না। তাদের অপরাধ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই।
এ সময় তিনি বলেন, অভিনেত্রী বাঁধন এবং সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িত পতিত আওয়ামী লীগ। দলটি আগস্টে যে হারে গণহত্যা করেছে এজন্য দলটির মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা থাকলে এমন সব কাণ্ড করতো না।
শেখ হাসিনার দেশে আসার ঘোষণা নিয়ে তিনি বলেন, আসলে আমরা শেখ হাসিনাকে ধরে আনতে চাচ্ছি। আমরা তো ভারতকে বলেছি তাকে হস্তান্তর করতে। তিনি যদি ডিসেম্বরে আসেন তাহলে ভালো, সরকার তার কাজ করবে।
ছিনতাইকারীর হামলায় এক সদস্য আহত হবার পর সম্প্রতি পুলিশকে একা চলাচলে নিষেধ করে একটি আদেশ জারি করে খুলনা পুলিশ। এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, আগস্টের পর ভঙ্গুর একটি অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হয় পুলিশকে। সে তুলনায় বাহিনীতে এখন মনোবল ফিরেছে।
সংবাদ সম্মেলনে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন ডা. জাহিদ৷ বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে এলিভেটেড রেলপথ চালু করতে চায় সরকার৷ এতে সময় যেমন কমবে তেমনি রেলপথের দূরত্বও কমে আসবে।