
পরিদর্শক হলেন পুলিশের ১৪৯ কর্মকর্তা
প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৯

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ। ছবি: সময় সংবাদ
মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি কালকিনির দক্ষিণ ঠ্যাঙ্গামারা বাবুল সরদারের ছেলে রনি সরদারের সঙ্গে পাঙ্গাশিয়া গ্রামের আলী ফকিরের ছেলে জহির ফকিরের মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। এরই জেরে জহির লোকজন নিয়ে শনিবার রাতে রনিকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত চারজন। তাদের মধ্যে একজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। বাকি আহতরা গ্রেফতার আতঙ্কে অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মাদারীপুরের কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব না হলেও দোষীদের ধরতে পুলিশের অভিযান চলছে।’