
ড. ইউনূসকে হয়রানির নিন্দায় সাবেক ১২ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২০:৫৪

আহতে ঢাবি শিক্ষার্থীদের উত্তেজিত সহপাঠীরা গাড়িটি জব্দ করার পর মুহূর্তের ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টির সামনে প্রাইভেট কারের ধাক্কায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ সময় আহতদের উত্তেজিত সহপাঠীরা গাড়িসহ চালককে আটক করেন। পরবর্তীতে প্রক্টর অফিসের জিম্মায় তাদেরকে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। কয়েকজন অনুষদের ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাড়িটি দ্রুতগতিতে এসে প্রথমে এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে আরও কয়েকজনকে আঘাত করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনার পর জানা যায়, গাড়িটির চালক ঢাবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব।
প্রক্টর অফিসে উপস্থিত সাংবাদিকদের সামনে নিজেকে তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. শহিদুল ইসলামের ছেলে বলে পরিচয় দেন।
তিনি আরও বলেন, গাড়ি চালানো শিখছিলেন। ব্রেকের বদলে একসিলারেটর চাপায় দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।