
এবছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:৩৯

হাইকোর্টে দাখিল করা সেই প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতির মাধ্যমে এসব শিশুর নিয়মিত খোঁজ খবর নেয়া হয় এবং খেলনা, পোশাক, শিশু খাদ্যসহ খোঁজ খবর রাখা হয়।
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩টি শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজ সেবা অধিদফতর। এসব শিশুর মায়েদের বেশিরভাগই মাদক মামলার আসামি। এর মধ্যে কন্যাশিশু ১৫৩টি এবং ছেলেশিশু ১৪৬টি। এই শিশুদের মায়েদের কেউ সাজা খাটছেন, আবার কারও মামলা রয়েছে বিচারাধীন।
হাইকোর্টে দাখিল করা সেই প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতির মাধ্যমে এসব শিশুর নিয়মিত খোঁজ খবর নেয়া হয় এবং খেলনা, পোশাক, শিশু খাদ্যসহ খোঁজ খবর রাখা হয়। এসব শিশুর সর্বোত্তম স্বার্থে পছন্দের নিকটাত্মীয়দের কাছে অথবা সরকারি শিশু পরিবারের রাখার সুপারিশও করেছে সমাজসেবা অধিদফতর।
এর আগে, গেলো ১৫ জুন দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা ও তাদের বয়সের বিবরণ জানতে চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চান হাইকোর্ট। তারা এখনও প্রতিবেদন দাখিল করেনি।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা এই রিটে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেছিলেন। অবকাশকালীন ছুটির পর এই রিটের চূড়ান্ত শুনানি হবে।