
বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে, কমেছে সহিংসতা: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২২:২

নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। ছবি: সংগৃহীত
বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে চরম আতঙ্কে দিন পার করছেন গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনসচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং শুরু করেছেন বনরক্ষী ও ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) সদস্যরা।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ভোলা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখা যায়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভিটিআরটির টিম লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের বিচরণ করার প্রমাণ পাওয়া গেছে। তবে পায়ের ছাপের দিক অনুযায়ী ধারণা করা হচ্ছে, বাঘটি পুনরায় সুন্দরবনের দিকে চলে গেছে। তারপরও লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীর মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
বাঘের আগমনের বিষয়টি নিশ্চিত করে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখে আমরা নিশ্চিত হয়েছি যে, রাতে ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে চলে এসেছিল এবং পরে তা আবার সুন্দরবনে ফিরে গেছে।
তিনি আরও বলেন, জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বনরক্ষীসহ ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে।