
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩:৭

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষে তরুণী কুলছুমা আক্তারকে (২২) নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক ও প্রেমিক মো. ইরফানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ইরফান উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত লেদু হোসেন ও জরিনা খাতুনের ছেলে।
পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ‘স্ট্যান্ড পার্ক রিসোর্ট’-এর ৩০২ নম্বর কক্ষে কুলছুমা আক্তার নামের ওই তরুণীকে ডেকে আনে ইরফান। পরবর্তীতে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে তাকে জবাই করে হত্যা করে কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকে ঘাতক ইরফানকে গ্রেফতারে কক্সবাজার সদর থানা পুলিশ প্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সম্ভাব্য স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এপিবিএন পুলিশের সহায়তায় উখিয়ার ৪ নম্বর মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পে এক যৌথ পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।