
দেশের অর্ধেক জ্বালানি তেল জোগান দিচ্ছে সিলেট, বাড়ছে উৎপাদন সক্ষমতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৭:৫০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রে কালি দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আ ন ম আয়াসসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের মধ্যে আ ন ম আয়াস ও সাকিবুল হাসানের তিন দিন এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন আয়াসদের আইনজীবী মনির হোসেন সুমন।
গত শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছতে গিয়ে তারা পুলিশের আটক হন। এ ঘটনায় শাহবাগ থানার এসআই জিয়াউল হক শনিবার এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।