
সম্পত্তি দখল: সাবেক ডিসি ইব্রাহিমসহ ৪ জনের সম্পদের খোঁজে চিঠি দিল দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৩:১৮

হাইকোর্টের গাইড লাইন অনুযায়ী ভিক্টিমদের পরিচয় প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবী।
যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত কমিটির রিপোর্ট কখনোই প্রকাশ করা হবে না। এটা হাইকোর্টের রায়ের পরিপন্থি হবে ও ভিক্টিমদের পরিচয় গোপন রাখার স্বার্থেই করা হবে না বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।
বুধবার (৪ নভেম্বর) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এছাড়াও তিনি বলেন, নিষেধাজ্ঞা বাতিল চেয়ে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম যে দুইটা রিট করেছিলেন সেগুলো খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
ক্রিকেটের মাঠে সাফল্যের গল্পের আড়ালে, নারী ক্রিকেটারদের জন্য ছিল যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ।
সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের যৌন হয়রানির তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে। এরপর অনেকটা গোপনেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে এসে হেরে যান মঞ্জুরুল। সেই শুনানিতেই নারীদের যৌন হয়রানির পুরো প্রতিবেদন তুলে ধরে বিসিবি।
কবে প্রকাশ্যে আসবে নারী ক্রিকেট দলে যৌন হয়রানির প্রতিবেদন, এমন প্রশ্নে বিসিবির আইনজীবী বললেন, এটি প্রকাশ্যে কখনোই আসবে না। কারণ এটিতে গোপনীয়তার নীতিমালা ভঙ্গ হবে। হাইকোর্টের গাইড লাইন অনুযায়ী ভিক্টিমদের পরিচয় প্রকাশ করা যাবে না।
POSH (Prevention of Sexual Harassment) নিয়ে এরই মধ্যে কমিটি গঠন করে দিয়েছে বিসিবি। সব কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার ভিত্তিতেই বিসিবি এই কমিটি করেছে। তবে শুধু কমিটি গঠনই যথেষ্ট নয়। নারী ক্রিকেটারদের অভিযোগ জানানোর নিরাপদ পরিবেশ, নিরপেক্ষ তদন্ত এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।