
প্রদর্শনীর জন্য সমুদ্রসৈকতে উন্মুক্ত ৫ টনের ‘প্লাস্টিক দানব’
প্রতিবেদক, কুড়িগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪২

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে কুড়িগ্রাম জেলা প্রশাসক ভবনের ছাদসহ আরও দুটি প্রতিষ্ঠানের ছাদে স্থাপন করা সৌর প্যানেলের ৮৮ কিলোওয়াট বিদ্যুৎ। নেট মিটারিং ও অন-গ্রিড পদ্ধতিতে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মেটাচ্ছে। ছুটির দিনগুলোতে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। এতে লোডশেডিংয়ের কোনো প্রভাব পড়ছে না অফিসের কার্যক্রমে। দেশে বিদ্যুতের উৎপাদন বাড়াতে জেলার অন্যান্য অফিস ও আদালতের ছাদে সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা সংশ্লিষ্টদের।
সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসক অফিসের ছাদে সারি সারি করে বসানো হয়েছে ৭২টি সৌর প্যানেল। এতে উৎপাদন হচ্ছে ৪৫ কিলোওয়াট বিদ্যুৎ।
সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। পুরো সিস্টেম স্থাপনে ব্যয় হয়েছে ২০ লাখ ৩৪ হাজার টাকা। ৭২টি সৌর প্যানেলের সঙ্গে ইন্টারনেট সংযোগ সুবিধাসম্পন্ন দুটি অন-গ্রিড ইনভার্টার যুক্ত করা হয়েছে। চলতি বছরের ১ অক্টোবর থেকে সিস্টেমটি ৪৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করে। পরবর্তীতে যুব উন্নয়নের প্যানেলে ৩৩ ও নেসকো'র প্যানেলে ১০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয় । উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মেটানোর পর অফিস বন্ধের দিনগুলোতে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। দেশে চলমান বিদ্যুৎ সংকট কাটাতে সকল অফিস আদালতে ছাদে দ্রুত সৌর প্যানেল স্থাপনের তাগিদ ব্যবসায়ীদের।
জেলা প্রশাসক অফিস সূত্র জানায়, অফিস ভবনের ছাদে স্থাপন করা সোলার প্যানেল থেকে উৎপাদিত ৪৫ কিলোওয়াট বিদ্যুৎ অটোমেটিক অফিসে ব্যবহারের পর জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এতে করে অফিসের কার্যক্রমে লোডশেডিংয়ের প্রভাব পড়ছে না।
কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ-আল-ফারুক জানায়, পর্যায়ক্রমে সরকারি অফিস আদালতের ভবনে সৌর প্যানেল স্থানের জন্য যে তথ্য চাওয়া হয়েছে তা দেয়া হয়েছে। এসব ছাদে প্যানেল স্থাপন করা হলে জেলায় বিদ্যুতের চাহিদা কমে যাবে।
কুড়িগ্রাম নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো)'র নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান৷, জেলার সকল সরকারি অফিসের সোয়া ৪ লাখ বর্গফুট ছাদে সোলার প্যানেল স্থান করা ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানায় নেসকো প্রকৌশলী।
কুড়িগ্রাম জেলা প্রশাসক, যুব উন্নয়ন ও নেসকো'তে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১০৫ কিলোওয়াট। আর তিন অফিসের সোলার প্যানেলে প্রতিদিন উৎপাদন হচ্ছে ৮৮ কিলোওয়াট সৌর বিদ্যুৎ।