
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, ফাইল ছবি
সিটি করপোরেশন প্রকল্পের গুণাগুণ তিন বছরের মধ্যে নষ্ট হলে এর দায় ঠিকাদার প্রতিষ্ঠানকে নিতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
একনেক সভা শেষে বুধবার (৭ অক্টোবর) বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন প্রকল্পের গুণগত মান সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। যদি তিন বছরের মধ্যে গুণাগুণ নষ্ট হয়, তার দায় ঠিকাদার প্রতিষ্ঠানকেই নিতে হবে।’
সরকারের দশম একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ে মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রেলওয়ের জন্য ২ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি মিটারগেজ ইঞ্জিন কেনার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ইলেকট্রিক ট্রেন চালুর পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম ঘুরনো রেলপথকে সোজা করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এতে দুই-তিন ঘণ্টা সময় কমে আসবে।’
রামপালে বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট কয়লাভিত্তিক না করে সোলারের কথা ভাবা হয়েছে জানিয়ে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ‘সেখানে ব্যাটারির স্টোরেজ বা ব্যাকআপ ৮ ঘণ্টা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। উৎপাদিত প্রতিটি ইউনিটের দাম সম্ভাব্য ৯ টাকা পড়বে।’