
অভিযানেও প্রধান সড়কে ঠেকানো যাচ্ছে না ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল, সমাধান কোথায়?
প্রতিবেদক, মোংলা
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৭:১৭

সুন্দরবনে হলদী খালে অভিযান চালিয়ে ছয় হরিণ শিকারিকে গ্রেফতার করেছে বন বিভাগ। ছবি: সংগৃহীত
সুন্দরবনে হলদী খালে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল ও দুটি ডিঙি নৌকাসহ ছয়জনকে গ্রেফতার করেছে বন বিভাগ।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন: মোংলা থানার ছবেদখান এলাকার বাসিন্দা হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। তাদের সবার বাড়ি চিলার জয়মনি বিভিন্ন এলাকায়।
মোংলা চাঁদপাই রেঞ্জ সূত্রে জানায়, শনিবার বিকেল ৫টার দিকে গোপন তথ্যের সূত্র ধরে বনকর্মীদের একটি আভিযানিক দল হলদীখালী খাল এলাকায় টহলে যায়। এ সময় বনকর্মীরা দূর থেকে লক্ষ্য করে একটি চক্র নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের সংরক্ষিত খালে হরিণ শিকারের উদ্দেশে বনের কেওড়া ও গোলপাতা গাছের ঝোপের আড়ালে অভিনব কায়দায় ফাঁদ পাতছে। এরপর বনকর্মীরা কৌশলে অবস্থান নিয়ে তাদের চারদিক থেকে ঘেরাও করে। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা নৌকা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে ছয় চোরা শিকারিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দিপন চন্দ্র জানান, কিছু অসাধু লোক নিষেধাজ্ঞা অমান্য করে বনে ঢুকে হরিণ শিকার ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। আমাদের স্মার্ট প্যাট্রোলিং ও চরাপুটিয়া ফাঁড়ির তৎপরতায় এই চক্রটিকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হচ্ছে। সুন্দরবনকে অপরাধমুক্ত রাখতে আমাদের এমন অভিযান দিন-রাত অব্যাহত থাকবে।
জব্দ করা নৌকা, নিষিদ্ধ জাল ও হরিণ ধরার ফাঁদসসহ অন্যান্য সরঞ্জাম চরাপুটিয়া ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে। গ্রেফতার ছয় চোরা শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন এবং বন আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার (১১ অক্টোবর) সকালে আসামিদের বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।