
বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে, কমেছে সহিংসতা: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২২:৩৩

প্রতীকী ছবি
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাস সুপারভাইজারের নাম জানা গেছে; তিনি হলেন: মো. সুমন। অপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, ‘বকশিগঞ্জ ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এলেঙ্গা বাসস্ট্যান্ড পার হওয়ার পর অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। বাসটি আগে যেতে না পারায় পাশের সার্ভিস লেনে নামিয়ে দেয়। সেখানে কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটি ও দেয়ালের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’