
কুমিল্লায় দেড় ঘণ্টায় দুই ভাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২০:১০

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাও গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়। অভিযানে ওই পুলিশ সদস্যসহ চারজন আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন (৩৮), বাগেরহাটের নোয়াপাড়ার বাসিন্দা নাহিদ হাসান (২৮), পাঁচগাঁও গ্রামের মিরাজুল ইসলাম (৩৪) ও ফাতেমা আক্তার নুরতাজ (৩০)।
আটকের পর এসআই দেলোয়ারকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর বিকেলে অন্য তিনজনকে আদালতে পাঠানো হয়। কিন্তু পরে থানা থেকেই দেলোয়ার পালিয়ে যান।
থানা থেকে ওই পুলিশ সদস্যর পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তবে কীভাবে একজন আটক পুলিশ সদস্য থানা থেকে পালাতে পারলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাও গ্রামের বাসিন্দা মিরাজের বাসায় দীর্ঘদিন ধরে মাদকের আসর বসছিল। এমন খবরে বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাসায় থাকাদের স্বেচ্ছায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। তখন তারা পালানোর চেষ্টা করেন। পরে বাসা থেকে ইয়াবা সেবনের ফয়েল পেপার, লাইটারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, যেহেতু দেলোয়ার হোসেন পুলিশ বিভাগে চাকরি করে, পালিয়ে রক্ষা পাওয়ার সুযোগ নেই।
তিনি আরও জানান, 'অভিযোগ প্রমাণিত হলে দেলোয়ারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।'