
চাকরির সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ড. মামুন
মহানগর ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ফাইল ছবি
হার্ট অ্যাটাকের রোগীদের দ্রুততম সময়ে চিকিৎসার আওতায় আনতে সারা দেশে ‘ন্যাশনাল এসিএস (একিউট করোনারি সিন্ড্রোম) নেটওয়ার্ক’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর পাশাপাশি ঢাকাসহ আশপাশের পাঁচ জেলায় বিশেষায়িত ‘কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক’ চালুর প্রস্তাব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথ ল্যাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
প্রতিমন্ত্রী বলেন, হার্ট অ্যাটাকের চিকিৎসায় ‘গোল্ডেন আওয়ার’ বা প্রথম এক থেকে দুই ঘণ্টার সময় অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে সঠিক চিকিৎসা শুরু করতে পারলে রোগীর প্রাণ বাঁচানো এবং হৃদ্যন্ত্রের স্থায়ী ক্ষতি রোধ করা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে জেলা ও পার্শ্ববর্তী এলাকার বিদ্যমান চিকিৎসাকেন্দ্রগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় এনে দ্রুত সেবা নিশ্চিত করতে চায় সরকার।
ডা. এম এ মুহিত জানান, নীতিগত সহায়তা ও সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে বিদ্যমান সম্পদ ও অবকাঠামো ব্যবহার করেই বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব। প্রাথমিকভাবে ঢাকাসহ পার্শ্ববর্তী পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে একটি ‘কার্ডিয়াক অ্যাম্বুলেন্স পুল’ তৈরির প্রস্তাব দেন তিনি। এক বছরের সেবা ও তথ্য বিশ্লেষণ করে প্রকল্পটির সফলতা মূল্যায়ন করা হবে এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।