
তিন মাসের উৎসবে মাতবে কক্সবাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২০:১৮

চলতি বছরের সেপ্টেম্বর মাসে তাণ্ডব চালানো ডেঙ্গু ছুটছে লাগামহীনভাবে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা এবং দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। চলতি মৌসুমে এরইমধ্যে আক্রান্ত লাখ ছুঁইছুঁই এবং মৃত্যুর সংখ্যা শ্বাস ফেলছে তিনশ’র ঘাড়ে। এর মধ্যে অক্টোবরের প্রথম আটদিনেই আক্রান্ত সাড়ে ১৪ হাজার এবং মৃত্যু অর্ধশত।
পাঁচ বছরের ডেঙ্গু পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে। তবে, এর মধ্যে নভেম্বর মাসে কোনো কোনো বছর ডেঙ্গু রোগী কমতে দেখা গেলেও এবার কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা।
বর্তমান আদ্রতা, মশার ঘনত্ব ও রোগীর সংখ্যা বিশ্লেষণ করে কীটতত্ত্ববিদদের আশঙ্কা এবার শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও নভেম্বর মাসে জুড়ে চলবে ডেঙ্গুর তাণ্ডব।
মশা গবেষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশারের দাবি, সিটি করপোরেশনগুলো এডিস নিয়ন্ত্রণে ব্যাপক কাজ করলেও প্রকৃত সুফল মিলছে না। এর জন্য দায়ী করছেন, ঢালাওভাবে নিয়ন্ত্রণ কার্যক্রমকে।
তিনি আরও বলেন, এডিসের প্রজননস্থল টার্গেট করে ধ্বংস করতে না পারলে ফলাফল পাওয়া সম্ভব নয়। মশক নিধনে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে পারলে এডিস নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা সম্ভব।