
রামপুরায় স্লুইস গেটের কাছে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতিবেদক, কুড়িগ্রাম
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৩:২৯

মুত্তাকীন আলম শোভন। ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের সদরে ছুরিকাঘাতে মাকে খুন করার পর পালিয়েছেন মাদকাসক্ত এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবাও।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদরের পলাশবাড়ী এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম পারুল বেগম ও আহত বাবার নাম সরদার আলী। তাদের বাড়ি একই এলাকায়। অভিযুক্ত মুত্তাকীন আলম শোভন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ জানায়, ওই এলাকার মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি রিহ্যাব সেন্টারে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর শোভনকে বাড়িতে নিয়ে আসে তার পরিবারের লোকজন। কিন্তু বাড়িতে ফিরে আবারও মাদকাসক্ত হয়ে পড়লে বগুড়ার রিহ্যাব সেন্টারের লোকজন মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তাকে আবারও নিতে যান। বিষয়টি টের পেয়ে ছেলে ঘরের ভিতরে মা পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার বাবা সরদার আলী এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান শোভন।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় সরদার আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর ছেলে পালিয়ে গেছে। তাকে ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। মায়ের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।