
টুপটুপ রিসোর্টের ওয়াশরুমে জড়াজড়ি অবস্থায় ৪ জনের মরদেহ, বিছানায় পাঁচ
প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২১:১৮

ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা দেওয়া এবং রোগ প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, 'সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসাধারণকে ডেঙ্গু থেকে সুরক্ষায় রাখতে হবে; তবেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।'
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত ‘ডেঙ্গু জ্বর বিষয়ক সেমিনার ও সচেতনতা মূলক আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, 'ডেঙ্গু জ্বর সম্পর্কে এলাকায় ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। সাধারণ মানুষ যখন চিকিৎসা সেবা নিতে আসে, তখন তাদের ও স্বজনদের ডেঙ্গু প্রতিরোধের মূল দিকগুলো বুঝিয়ে বলতে হবে। ময়লা-আবর্জনা ও জমে থাকা পানিই ডেঙ্গু মশার মূল উৎপত্তিস্থল। তাই বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।'
মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে জেলা স্বাস্থ্য দফতর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত সকলকে ডেঙ্গু প্রতিরোধে আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ মো. সাদেক আলীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সারোয়ার মুর্শেদ, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং ড্যাব জেলা শাখার সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া।
এছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহকারী ও সহযোগী অধ্যাপক, প্রভাষক, মেডিকেল অফিসার, ইন্টার্ন চিকিৎসক ও সেবিকাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা এই দিনব্যাপী সেমিনারে অংশ নেন। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও আগাম প্রতিরোধের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এর আগে মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা ও ব্যবস্থাপনা পরিষদের সভায় যোগ দেন। সেখানে তিনি হাসপাতালে সেবার মান বৃদ্ধি এবং আগত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।