
ফ্ল্যাট বুঝিয়ে না দেয়াসহ নানা অভিযোগ, সুবাস্তু ডেভলপমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ফাইল ছবি
রাজধানীর সড়কে অটোরিকশা চলাচলে দাবি মেনে নিতে বলা একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলেরই ৭০০ অটোরিকশার খোঁজ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি কার্যক্রমের উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি।
মিল্টন বলেন, ‘বাংলাদেশের একজন মানুষ নাই অটোরিকশার পক্ষে আন্দোলন করবে। কিন্তু একটা বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল বলেন অটোরিকশা চলাচলের দাবি সরকারের মানা উচিত। এইটা হাস্যকর। পরে খোঁজ নিয়ে জানা যায় তারই ৭০০ অটোরিকশা রয়েছে।’
দোকানের সামনে কিংবা ফুটপাতে কেউ যাতে বসতে না পারে সেই দিকে ব্যবসায়ীদের খেয়ালার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ঢাকার প্রতিটি জায়গায় ফুটপাত দখল মুক্ত করবো। এই সরকার চায় জণগণের স্বার্থ রক্ষা করে কাজ করতে। জণগণ যা চাইবে না সিটি করপোরেশন তা করবে না।’
দখল মুক্ত ফুটপাতে সবুজায়ন করতে কাজ চলমান রয়েছে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘অনেক জায়গায় ফুটপাত ভেঙে গেছে সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করা হবে।’
বিশেষ একটা রাজনৈতিক দল ফুটপাতের কিছু ভাইদের ডেকে নানা পরামর্শ দিচ্ছে, এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘যদি কেউ আবার নতুন করে ষড়যন্ত্র করে নগরবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করার জন্য আমি প্রস্তুত।’