
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৫০

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সময় সংবাদ
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর থেকে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের নিয়মিত খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আহত রোগীদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী নারী হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী এসব কথা জানান।
তিনি বলেন, ‘সৌদি আরবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা অবলম্বন ও নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেয়া হয়েছে। যে কোনো সমস্যায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।’
বিভিন্ন এজেন্সির ভিসা প্রতারণার বিষয়ে কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে ৫২টি এজেন্সির লাইসেন্স বাতিলসহ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি এ সম্পর্কে গণমাধ্যমগুলোতে সচেতনতা তৈরির পরামর্শও দেয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘রিক্রুটিং এজেন্সির পাশাপাশি অনেক ট্রাভেল এজেন্সি এখন বিদেশে শ্রমিক পাঠাচ্ছে। এটা ট্রাভেল এজেন্সির কাজ না। তবে প্রতিটি স্তরে অনলাইন পদ্ধতি চালু করা হবে এবং আগামী ৪-৫ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন: স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।