
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৭টি হাতবোমা উদ্ধার
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৫:৫৭

মরদেহ উদ্ধারের খবরে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত স্থান থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ সময় মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত চিহ্ন দেখা যায়। নিহত তরুণীর পরনে সালোয়ার কামিজ ছিল। তার বয়স অনুমান ২০ বছর হবে বলে ধারণা পুলিশের।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
পুলিশ ও স্থানীয়রা জানান, লিংক রোডের পাশে পরিত্যক্ত স্থানে পড়ে থাকা বস্তা থেকে পচা দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ বস্তাটি উদ্ধার করলে ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ পাওয়া যায় । পরে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে গেছে।
এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলেও পুলিশ জানিয়েছে।