
মক্তবে পড়া বরিশালের ১১'শ শিক্ষার্থী পেল কোরআন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৬:৫৮

চিরনিদ্রায় শায়িত হলেন দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানান সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাঁকে।
তৌফিক ইমরোজ খালিদীর বিদায়ের মধ্য দিয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে তৈরি হয়েছে অপূরণীয় শূন্যতা। শেষ বিদায়ের মধ্য দিয়ে যেন ইতি ঘটল সাংবাদিকতার এক বর্ণাঢ্য অধ্যায়ের। খালিদীর কাছে সাংবাদিকতা কেবল পেশা ছিল না, ছিল দায়িত্ব, বিশ্বাস আর আদর্শের জায়গা। সততা, নির্ভীকতা ও স্বাধীনতার আদর্শকে সঙ্গী করেই দীর্ঘ কর্মজীবনে কাজ করেছেন দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গণমাধ্যমে।
তৌফিক ইমরোজ খালিদীর শেষ যাত্রায় শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি। শ্রদ্ধা জানান কূটনৈতিক মহলের প্রতিনিধিরাও। বিদায়ের এই ক্ষণে তাঁর কর্মময় জীবনের স্মৃতিই ফিরে আসে তাঁদের কথায়। তাঁরা বলেন, বাংলাদেশের সাংবাদিকতা বিকাশে তাঁর ভূমিকা থেকে যাবে ইতিহাসের পাতায়।
তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন আপসহীন সাংবাদিক। কোনো শক্তির কাছে কখনো সংবাদকে মাথা নত করতে দেননি। পরিবার জানায়, এ জন্য তাঁকে নানা হয়রানি ও প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বারবার।
এর আগে, গত ২ অক্টোবর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।