
টুপটুপ রিসোর্টের ওয়াশরুমে জড়াজড়ি অবস্থায় ৪ জনের মরদেহ, বিছানায় পাঁচ
প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২১:২৬

চরপুমদী ইউনিয়নের রামপুর এলাকার ইটভাটা। ছবি: সময় সংবাদ
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটায় কাজ করার সময় ইটের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার চরপুমদী ইউনিয়নের রামপুর এলাকায় একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ চরপুমদি গ্রামের বাসিন্দা গোলাপ মিয়া (৬০) ও মৃত. মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া(২০)।
স্থানীয়রা জানান, রামপুর এলাকায় অবস্থিত মায়ের দোয়া নামে একটি ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ ইটের দেয়াল ধসে পড়ে শ্রমিকদের ওপর। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।