
টঙ্গীতে আগুনে পুড়ল ৯ দোকান
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৮:২৬

কক্সবাজারে উখিয়ায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক। ছবি: সংগৃহীত
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যসহ দুজনকে আটক করেছে এপিবিএন পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোরে উখিয়ার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: উখিয়ার একই রোহিঙ্গা ক্যাম্পটির বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সাল (২১) ও তার ভাই রবিউল আলম। এদের মধ্যে ফয়সাল রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার জিন্মাদার এবং তার ভাই রবিউল সহযোগী হিসেবে সক্রিয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি ) মোহাম্মদ সিরাজ আমীন।
তিনি বলেন, সোমবার ভোররাতে উখিয়ার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে চিহ্নিত আরসা সন্ত্রাসী মোহাম্মদ ফয়সালের বসতঘরে অস্ত্র মজুদের খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে পুলিশ সদস্যরা সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে ২/৩ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়েছে।
পরে আটকদের ঘরে তল্লাশি করে তাদের জিন্মায় থাকা দেশীয় তৈরি দুটি বন্দুক ও ছয়টি গুলি পাওয়া যায়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান এডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।