
ডেঙ্গু নিয়ে জনসচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৯:২৩

গুলশানে একটি হ্যাসকি জাতের সাইবেরিয়ান পোষা কুকুরকে গাড়িচাপায় হত্যার অভিযোগ উঠেছে। ছবি সংগৃহীত
সড়কের পাশে থাকা প্রতিবন্ধী শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনার পর এবার গুলশানে একটি হ্যাসকি জাতের সাইবেরিয়ান পোষা কুকুরকে গাড়িচাপায় হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় একটি টয়োটা ফরচুনার গাড়ি শনাক্ত করেছে পুলিশ। গাড়িটির নিবন্ধন নম্বর উল্লেখ করে (পেনাল কোড- ৪২৮/২৯) গুলশান থানায় মামলাও করা হয়েছে।
তবে ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
প্রিয় কুকুরের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে গত সোমবার (১২ অক্টোবর) ফেসবুকে একটি পোস্ট দেন ইপসা আদিবা। সেখানে তিনি লেখেন, 'কাইকে যে হত্যা করেছে, সেই ব্যক্তিকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন।'
আদিবার তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে গুলশানের ৬৩ নম্বর সড়কে খেলছিল চার বছর বয়সী হ্যাসকি জাতের সাইবেরিয়ান কুকুর কাই। এ সময় একটি টয়োটা ফরচুনার গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে গাড়িটি শনাক্ত করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং গাড়িটি বাসায় প্রবেশের সময়ের ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, পোষা প্রাণীটির মৃত্যুর ঘটনায় চালকের অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তবে ঘটনার সময় চালকের আসনে কে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।