
স্থানীয় নির্বাচনে সরকার ও প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: শাহে আলম
প্রতিবেদক, সাতক্ষীরা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২১:৪৭

প্রতীকী ছবি। সংগৃহীত
সাতক্ষীরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামীমা নাসরিন নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক তার স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার বৈকারী ইউনিয়নের মোল্লার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক এবং বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে ছিলেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সকালে স্বামীর মোটরসাইকেলে চড়ে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন শামীমা। পথে মোল্লার মোড় এলাকায় মোটরসাইকেলটি বাঁ দিকে ঘোরানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শামীমা এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন আহত আব্দুল মজিদকে উদ্ধার করে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এসআই শরিফুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।