
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা আগামীকাল সকাল ১১টায়
প্রতিবেদক, পিরোজপুর
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২০:৩৬

পিরোজপুরে উদ্ধার হওয়া অস্ত্র ও আটক ব্যক্তি। ছবি: সংগৃহীত
গত কয়েক মাসে পিরোজপুর জেলাজুড়ে একের পর এক অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় এসব অস্ত্রের অপব্যবহার নিয়ে বাড়ছে শঙ্কা।
স্থানীয় রাজনৈতিক নেতা ও সচেতন মহলের অভিযোগ, গত কয়েক মাসে সদর, কাউখালী ও মঠবাড়িয়া উপজেলা থেকে পৃথক অভিযানে অন্তত চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও সন্ত্রাসীদের হাতে এখনও শতাধিক অবৈধ অস্ত্র রয়ে গেছে।
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচনী মাঠে আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন কিংবা সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় সাধারণ ভোটারদের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তাই সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখতে নির্বাচনের আগেই সব অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধারের জোর দাবি উঠেছে।
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম পাভেল বলেন, ‘বিগত কয়েক মাস ধরে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে সুষ্ঠু পরিবেশে নির্বাচন করা সম্ভব হবে না।’
পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খালিদ আবু বলেন, ‘হঠাৎ করে যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে, তা সাধারণ মানুষের জন্য উদ্বেগের বিষয়। বিগত সময়ে এভাবে এত অস্ত্র উদ্ধার হতে আমরা দেখিনি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্রও রয়েছে। যত দ্রুত সম্ভব এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা গেলে অপরাধের প্রবণতা অনেকটাই কমে আসবে।’
এ বিষয়ে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জেলার বিভিন্ন এলাকায় এখনও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুত রয়েছে। সন্ত্রাসীদের হাতে এখনও শতাধিক বা তার চেয়েও বেশি অবৈধ অস্ত্র থাকতে পারে। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযান প্রয়োজন।
এদিকে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কেউ যেন অবৈধ অস্ত্র এবং মাদক ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে জেলা পুলিশ তৎপর রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে পিরোজপুর থেকে চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুলিশের লুট হওয়া একটি শটগানও রয়েছে।