
খুলনায় বাড়ির সামনে যুবককে প্রকাশ্যে গুলি
প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২২:৪২

সিলেটের কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিএসএফ অথবা সীমান্তের ওপারের অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় এলাকায় ১৩২৮ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিন আহমদ উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি শাহিন। শনিবার সকাল ১০টার দিকে সোনারখেওড় এলাকার একটি কৃষিজমিতে তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পরিবারের সদস্যদের খবর দেন। নিহতের বড় ভাই জসিম উদ্দিন বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতে যেতেন। শুক্রবার রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়ে থাকতে পারে বলে ধারণা তাঁদের। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে শাহিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। গুলিতে মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।