
টাঙ্গাইলে হরিজন পল্লিতে পূজার বোনাস দিলেন প্রতিমন্ত্রী টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২২:১৭

কাজী নজরুল ইসলাম। সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনের অন্যতম অনুষঙ্গ। অগ্নিবীণার ঝংকারে যিনি শিখিয়েছিলেন অন্যায়ের সামনে মাথা নত না করার প্রত্যয়। তার সৃষ্টিতে যেমন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, তেমনি রয়েছে অসাম্প্রদায়িকতা ও মানবমুক্তির বার্তা।
জাতীয় কবির সেই সৃষ্টি ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক সংগঠন আর্বতনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘নজরুল বর্ষে আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’ শীর্ষক আয়োজন।
নজরুলের কালজয়ী সৃষ্টিকে কেন্দ্র করে সাজানো এ আয়োজনে শিল্পীদের পরিবেশনায় উঠে আসে বিদ্রোহী কবির বহুমাত্রিক সৃজনশীলতা। চার শতাধিক শিল্পীর অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় নজরুলের শিল্প ও আদর্শ উদ্যাপনের এক সম্মিলিত প্রয়াসে।
দীর্ঘদিন ধরে নানা উপায়ে অবহেলিত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এমন মন্তব্য করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার মতে, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনকে নতুন প্রজম্মের মধ্যে যথাযথভাবে তুলে ধরার প্রয়োজনীয়তা থেকেই প্রধানমন্ত্রী নজরুল বর্ষ ঘোষণা করেছেন।
নজরুল বর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে জাতীয় কবির সৃষ্টিকর্মের চর্চা যেমন বিস্তৃত হচ্ছে, তেমনি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। শিল্পীদের সম্মিলিত অংশগ্রহণে এমন আয়োজন নজরুলের গান, কবিতা ও অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে তাঁর জীবনদর্শনের সঙ্গে পরিচিত করার সুযোগ তৈরি করছে।
বিদ্রোহ, সাম্য আর মানবতার যে বাণী নজরুল ছড়িয়ে দিয়েছিলেন তার সৃষ্টিতে, তা যেন প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে। গানে, কবিতায় আর শিল্পের সম্মিলিত উচ্চারণে নজরুলকে নতুন করে ধারণ করার এই প্রয়াস কেবল বর্ষ উদ্যাপন নয়, বরং বাঙালির সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করার প্রত্যয়।