
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
প্রতিবেদক, মুন্সীগঞ্জ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১৩:১৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনায় আরও পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখা থেকেই তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার বর্তমান ব্যবস্থাপক শরীফ উদ্দিন (৩৯), সাবেক ক্যাশ অফিসার মো. জিন্নাহ হোসেন (৩৪), বেসরকারি নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ (৩০), বেসরকারি নিরাপত্তাকর্মী আব্দুল হাই (৪২) এবং ব্যাংকটির দীঘিরপাড় শাখার ব্যবস্থাপক রেজাউল হক (৪২)।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্ত দল বুধবার সকাল থেকে অগ্রণী ব্যাংকের শ্রীনগর বাজার শাখায় তদন্ত শুরু করে। সারা দিন তদন্ত কার্যক্রম শেষে বিকেলে ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
এর আগে একই শাখায় শত শত গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হন সিনিয়র সহকারী ম্যানেজার শরীফুজ্জামান সোহাগ। তাকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ৫ জন গ্রেফতারের ঘটনায় ব্যাংকপাড়ায় তোলপাড় শুরু হয়েছে।
এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ব্যাংকের সামনে শত শত গ্রাহক ভিড় করেন। অনেকেই তাদের জমানো টাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, ‘দুদকের তদন্তের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’