
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
প্রতিবেদক, শেরপুর
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭

সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় ভোরে কেডা ডিস্ট্রিক্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম শেরপুর সদরের ফটিয়ামারী পুড়াতনপাড়া (পাগলবাড়ি) এলাকার আব্দুর রহিমের ছেলে।
স্বজনরা জানান, মালয়েশিয়ায় সাইফুল ‘যাওয়াতান কোসং রিসডা প্ল্যান্টেশন’ নামে একটি রাবার বাগানে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টায় সাইফুল মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ওই দেশের কেডা ডিস্ট্রিক্ট এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সাইফুলের মরদেহ দেশে আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে রৌহা ইউনিয়নের ফটিয়ামারী এলাকার ইউপি মেম্বার ইউসুফ মিয়া জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা রাবার গাছ কাটার ধারালো সরঞ্জামের আঘাতে সাইফুল ইসলামের গলায় মারাত্মক জখম হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে প্রবাসীর মরদেহ দেশে আনার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’