
মুগ্ধসহ ১১ জনকে হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের
প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৩:৩৫

এই ট্রাক্টরের চাপায় প্রাণ যায় শিশুটির। ছবি: সময় সংবাদ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টর চাপায় তাওহীদ (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিল। সেসময় ভাটার মাটি টানা ট্রাক্টর পেছানোর সময় ওই শিশুটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তাওহীদ। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না দিলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।