
স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৬:১৬

রাজধানীর সিরডাপ মিলনায়তনের বাইরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
প্রধানমন্ত্রীর সফরের আগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ডেকে পাঠানো সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, কোনো কর্মকর্তাকে ডেকে পাঠানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত। এতে কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নেই।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সংক্রান্ত এক সেমিনারে অংশ নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর ঘিরে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও তৈরি পোশাক খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আশাবাদী সরকার।
এর আগে, সেমিনারে অংশ নিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুত অর্থ পাচ্ছে না ক্ষতিগ্রস্ত দেশগুলো। আসন্ন জলবায়ু সম্মেলনে অনুদান নিশ্চিত করাকে গুরুত্ব দেবে বাংলাদেশ।
শামা ওবায়েদ ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ প্রতিশ্রুত অর্থায়ন প্রত্যাশা অনুযায়ী আসছে না।
প্রসঙ্গত, ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় বসবে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন। বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ।