
বিএনপি সরকারের আমলেই সব ধর্মের মানুষ সমঅধিকার পায়: শামা ওবায়েদ
প্রতিবেদক, পিরোজপুর
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২৩:৫৪

ট্রালার থেকে পড়ে মা-মেয়ে নিখোঁজের খবরে নদীপাড়ে জড়ো হন আশপাশের মানুষ। ছবি: সময় সংবাদ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কালীগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলার থেকে পড়ে এক নারী ও তার আট বছর বয়সী মেয়ে নিখোঁজ হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত রাত পৌনে ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী থেকে ভরতকাঠী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন- নেছারাবাদ উপজেলার ভরতকাঠী রিনা ব্যাপারী (৩৫) ও তার মেয়ের অর্জিতা ব্যাপারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিনা ও তার মেয়ে শ্রীরামকাঠীতে পূজা দেখা শেষে ট্রলারটিতে ওঠেন। ট্রলারে ৩০-৪০ জন যাত্রী এবং আটটি মোটরসাইকেল ছিল। অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে ট্রলারটি ছাড়ার পরপরই একদিকে কাত হয়ে পড়ে। এ সময় অনেক যাত্রী ও মোটরসাইকেল নদীতে পড়ে যায়। সবাই পাড়ে উঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন মামা-মেয়ে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারে অংশ নিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদের খবর দেয়া হয়েছে। তারা এলেই উদ্ধার কাজ শুরু হবে।