
নেশার টাকা না পেয়ে বৃদ্ধ মাকে গলা কেটে হত্যা, যুবক আটক
বিপ্লব ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৭:১৫

গাইবান্ধায় জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকোয় পারাপার হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীরা। ছবি: সময় সংবাদ
গাইবান্ধায় একটি ব্রিজের অভাবে দুর্ভোগে পড়েছেন এলাকার সহস্রাধিক মানুষ। প্রায় এক যুগের বেশি সময় আগে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশ ও কাঠ দিয়ে একটি সাঁকো নির্মাণ করে। তবে এটিও এখন নড়বড়ে হয়ে চলাচলের অনুপযোগী হয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন দুই পাড়ের মানুষ; ভোগান্তি বেড়েছে স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও স্বজনদের।
জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের তালুক রিফাইতপুর এলাকায় আলাই নদীর দুই পাড়ের মানুষ এক সময় আসা-যাওয়া করতেন ভাসমান ড্রামের ওপর দিয়ে। প্রায় এক যুগের বেশি সময় আগে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ও গ্রামের মানুষের চাঁদার টাকায় বাঁশ-কাঠ দিয়ে একটি সাঁকো নির্মাণ করে।
কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে সাঁকোটি হয়ে পড়েছে নড়বড়ে। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সেটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। কিছুদিন পরপর বিভিন্ন অংশ ভেঙে বন্ধ হয়ে যায় চলাচল। নদীর এপাড়ে স্কুল, বাজার, হাসপাতাল থাকায় ঝুঁকি নিয়ে নৌকা ও বাঁশের ভেলায় করে যাতায়াত করতে হয় স্থানীয়দের।
দীর্ঘদিন থেকে এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি উঠলেও স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় সেটি নির্মাণের প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর খোঁজ রাখে না বলে অভিযোগ এলাকাবাসীর। কোমলমতি শিশুদের প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় এ বাঁশ-কাঠের সাঁকোর ওপর দিয়েই।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, বিভিন্ন দফতরে ঘুরেও কোনো সুরাহা হচ্ছে না। ভোটের আগে সবাই ব্রিজ করে দিতে চেয়ে ভোট নিয়ে আর কোনো খোঁজ নেন না। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সাঁকো নষ্ট হলে কলা গাছের ভেলায় কোমলমতি শিক্ষার্থীসহ সবাইকে আসা-যাওয়া করতে হয়।
ইউপি সদস্য আব্দুর রউফ সুমন বলেন, স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে ও তাদের নিজস্ব অর্থায়নে মাঝেমধ্যে মেরামত করে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই চলাচল করছেন স্থানীয়রা। তবে রোগী ও কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত নিয়ে মাঝেমধ্যেই পড়তে হচ্ছে বিপাকে।
এ দিকে এলাকাবাসীর দুর্ভোগের কথা জানিয়ে এলজিইডির গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া জানান, ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজন রাস্তার। ওই ব্রিজের সংযোগ সড়কের আইডি নম্বর না থাকায় ব্রিজ নির্মাণে সময় লাগছে। স্থানীয়দের যোগাযোগ সহজ করতে ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।